অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পারায় মাস্টার্সে ভর্তি হতে পারছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে ওই শিক্ষার্থীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

আজ বৃহস্পতিবার দুপুরে ওই নারী শিক্ষার্থীকে ভর্তি ফির অর্থ হাতে তুলে দেন ছাত্রদল নেতা শাওন।
জানা যায়, টাকার অভাবে বোটানি ডিপার্টমেন্টের ২০২০-২১ শিক্ষাবর্ষের সুমাইয়া (ছদ্ম নাম) মাস্টার্সের ভর্তি ফি জোগাড় করতে পারছিলেন না। পরে বিষয়টি ছাত্রদল নেতা নাছিরুদ্দীন শাওন জানতে পেরে এগিয়ে আসেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন বলেন, একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব।’
তিনি বলেন, আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে- এটি কখনো মেনে নিতে পারি না। আমি বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


