জুমবাংলা ডেস্ক : নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের (ইসি) বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

election

Advertisement

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

জানা গেছে, এনআইডির পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালকের (অপারেশনস) দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

ওএসডি থাকা মোহা. জাহাঙ্গীর হোসেনকে সচিবালয়ে উপসচিব, আর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জিল্লুর রহমান ও মোহাম্মদ রবিউল আলমকে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পরপরই এই চার কর্মকর্তাকে ওএসডি করেন সদ্য ওএসডি হওয়া নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

বিদ্যা বালানের গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

এর মধ্যে এনআইডির পরিচালক মো. ফরহাদ হোসেনকে আউয়াল কমিশনের এক কমিশনারের ব্যক্তিগত আক্রোশের কারণে ওএসডি করা হয়। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে বাকি তিন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান এবং মোহাম্মদ রবিউল আলমকে ইসি কর্মকর্তাদের একটি গ্রুপের পরামর্শে সচিব শফিউল আজিম ওএসডি করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.