Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অসভ্য কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি : ওমর সানী
বিনোদন

অসভ্য কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি : ওমর সানী

By Rithe RoseFebruary 1, 20262 Mins Read
Advertisement

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে। তিন দশকের বেশি সময়ের সংসার এই তারকার জুটির। দীর্ঘদিন ধরে দুজন দুই দেশে অবস্থান করায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা করছেন অনেকেই।

ওমর সানী

এমনকি কেউ কেউ প্রকাশ্যে দাবি করছেন, এই তারকা দম্পতির নাকি বিচ্ছেদ হয়ে গেছে। এসব মন্তব্যে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী।

সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। ওমর সানী বলেন, “অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি। এ রকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।”

এর আগেও মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট অনুষ্ঠানে একই প্রশ্নের মুখোমুখি হন এই অভিনেতা। সেখানে সম্পর্কের অবস্থা নিয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবে। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটার দেখতেও চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।”

বিভিন্ন সময়ে শোনা গেছে, অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন। এ কারণেই তাঁকে দীর্ঘ সময় দেশের বাইরে থাকতে হচ্ছে বলে জানা যায়।

ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি যেতে পারেননি। নতুন করে ভিসার জন্য আবেদন করেছেন বলেও জানান এই অভিনেতা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ওই পডকাস্টে ওমর সানী বলেন, “সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া আর ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অসভ্য, আমরা আলাদা ওমর ওমর সানী করে কিছু গেছি বিনোদন মনে মানুষ সানী হয়ে,
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
ধুরন্ধর

এবার গিনেস বুকেও নাম লেখালো ‘ধুরন্ধর’ সিনেমা

February 1, 2026
mo-soo-jin

দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে পরিবার

February 1, 2026
সালমানের সঙ্গে করমর্দন

সালমানের সঙ্গে করমর্দনে দেরি, মাঠে হাসির রোল

February 1, 2026
Latest News
ধুরন্ধর

এবার গিনেস বুকেও নাম লেখালো ‘ধুরন্ধর’ সিনেমা

mo-soo-jin

দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে পরিবার

সালমানের সঙ্গে করমর্দন

সালমানের সঙ্গে করমর্দনে দেরি, মাঠে হাসির রোল

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

বিচ্ছেদের গুঞ্জনে ‘অসভ্য’ মন্তব্যের কড়া জবাব দিলেন ওমর সানী

ট্রাম্পের স্ত্রী মেলানিয়া

বক্স অফিসে চমক দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র

গিনেস বুক রেকর্ডে ‘ধুরন্ধর

গিনেস বুক রেকর্ডে ‘ধুরন্ধর’-এর সেই র‍্যাপ গান

আলিয়া ভাট

সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে চান আলিয়া ভাট

Ranita Das

১০ বছর পর ক্যামেরার সামনে রণিতা, ছোটপর্দার টানা প্রতিযোগিতায় কি চাপে পড়ছেন তিনি?

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

ভাত খেয়েও যেভাবে ৮৫ কেজি ওজন কমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

শাহরুখ

বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর হাতে আটকালেন শাহরুখ, ভিডিও ভাইরাল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.