তবে অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব তাকে বিব্রত করেছে বলেও জানান তিনি। তানিয়ার ভাষ্য, অনেকেই যাচাই না করেই তার মৃত্যু বা কোমায় থাকার মতো খবর ছড়িয়ে দিয়েছেন। এ কারণেই এত দিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি।

লাইভে নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বলেও জানান তানিয়া বৃষ্টি। যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি। রমজান মাসে রোজা রাখা প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা নানা ধরনের ওষুধ খেতে হচ্ছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাই আপাতত রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন।
সবশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার আশা প্রকাশ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


