Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘অতি উৎসাহে কাজ করতে গিয়ে যেন কোনোভাবেই সরকারি সম্পদের ক্ষতি না হয়’
জাতীয়

‘অতি উৎসাহে কাজ করতে গিয়ে যেন কোনোভাবেই সরকারি সম্পদের ক্ষতি না হয়’

By Mynul Islam NadimMarch 27, 20262 Mins Read

সরকারি সম্পদ রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, অতি উৎসাহে কাজ করতে গিয়ে যেন কোনোভাবেই সরকারি সম্পদের ক্ষতি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

সতর্ক

Advertisement

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে বগুড়া শহরের শাকপালা এলাকায় অবস্থিত সিঅ্যান্ডবি পার্ক (শাকপালা পার্ক) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থান করেও বগুড়ার এই পার্ক নিয়ে আলোচনা করেছেন, যা প্রমাণ করে তিনি সত্যিকারের এই অঞ্চলের সন্তান। তবে তিনি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অতিরিক্ত উদ্দীপনায় এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে সরকারি অর্থের অপচয় ঘটে। এতে একদিকে ব্যয় সাশ্রয় হবে, অন্যদিকে কাজের মান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় থাকবে।

পার্কটির মালিকানা ও উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শুরু থেকেই এই পার্কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ছিল। জেলা প্রশাসন উন্নয়নের জন্য সওজকে অনুরোধ করলেও অর্থসংকটের কারণে কাজ করা সম্ভব হয়নি। তিনি জানান, এ বিষয়ে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং এখন থেকে পার্কটির পূর্ণ দায়িত্ব সওজ বিভাগের ওপর থাকবে। আজ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

পৌরসভার কার্যক্রম নিয়ে তিনি বলেন, জনস্বার্থে পৌরসভা কিছু কাজ করলেও সওজের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়নি। ফলে এখন থেকে পৌরসভার কাজ বন্ধ ঘোষণা করা হলো। ভবিষ্যতে পার্কের উন্নয়ন ব্যয়ের সিদ্ধান্ত নেবে সওজ বিভাগ। পাশাপাশি পার্কে নিমগাছের উপস্থিতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মহাস্থানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করবেন এবং শিবগঞ্জ এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

উল্লেখ্য, বগুড়া শহরের সাতমাথা থেকে প্রায় ৩.৬ কিলোমিটার দূরে শাকপালা ও ফুলতলার মাঝামাঝি নট্রামস ইনস্টিটিউটের সামনে অবস্থিত এই পার্কটি প্রায় ৭.০৪ একর জমির ওপর ২০০৪–০৫ সালের দিকে নির্মিত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এটি জরাজীর্ণ হয়ে পড়ে। তবে প্রধানমন্ত্রীর আগ্রহে এখন পার্কটি পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

June 28, 2026
health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

June 28, 2026
ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

June 28, 2026

Latest News

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

১০০০ ও ৫০০ টাকা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Income-Tax

করমুক্ত আয়সীমা নিয়ে সুংসবাদ দিলো সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa