Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী
জাতীয়

অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী

By Mynul Islam Nadimজুন 10, 20262 Mins Read

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অম্লতা বেড়ে যাচ্ছে, ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে জমির উর্বরতা। এ অবস্থা থেকে বেরিয়ে এসে মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী

Advertisement

বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) আয়োজিত বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হলে মাটির পিএইচ মান উন্নত করতে হবে। জমির উর্বরতা বৃদ্ধি পেলে কৃষি উৎপাদনও বাড়বে, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য বিজ্ঞানীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ বছরের বড় অংশ বরফে ঢাকা থাকে, কিন্তু বাংলাদেশে সারা বছর ফসল উৎপাদন সম্ভব। এই প্রাকৃতিক সুবিধাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কৃষি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাটি ও কৃষি বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, মাটির গুণাগুণ পুনরুদ্ধারের জন্য নতুন করে গবেষণা প্রয়োজন। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ বিষয়ে কার্যকর ফলাফল বের করার লক্ষ্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকার মাটির পিএইচ মান যাচাই করে গবেষণা পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব রাসায়নিক উপাদান পরিবেশ, ফসল, মাটি এবং মানব স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, গবেষক ও কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মন্ত্রী
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

জুন 10, 2026
হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

জুন 10, 2026
দাম

বগুড়ায় চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের

জুন 10, 2026
Latest News
বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

দাম

বগুড়ায় চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের

হাবিবুর

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান গ্রেফতার

ই-হেলথ কার্ড

ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম

সংসদে প্রধানমন্ত্রী

সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে : সংসদে প্রধানমন্ত্রী

জিরো টলারেন্স

বাংলাদেশে অনিয়মিত অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি

বাংলালিংক

টেলিটকের সঙ্গে একীভূত হতে চায় বাংলালিংক

ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa