Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা অতীতের রেকর্ড ভাঙল কাতার
খেলাধুলা ফুটবল

অতীতের রেকর্ড ভাঙল কাতার

By Shamim RezaOct 26, 2022, 5:52 PM Asia/Dhaka2 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে হাতে আর খুব বেশি দিন নেই। প্রথমবারের মতো এবারের আসরের আয়োজক দেশ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র কাতার। বিশ্বকাপ শুরু হওয়ার ৯২ বছর পর প্রথমবার মরুর বুকে বসছে বিশ্বকাপের আসর। পশ্চিমা বলয়ে আটকে থাকা ফিফা থেকে অনুমোদন পেতে কম ঘাম ঝরাতে হয়নি কাতারকে। বিশ্বকাপের দায়িত্ব পেয়েই সবাইকে চমকে দেয়ার কথা বলেছিল দেশটি। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে গ্রেটেস্ট শো অন আর্থ মঞ্চায়নে প্রস্তুত কাতার।

কাতার

Advertisement

কাতার এরই মধ্যে বিশ্বকাপের আসরের জন্য খরচের যে হিসাব দেখাচ্ছে, তা দেখে চোখ কপালে ওঠার মতো। খরচের দিক থেকে ছাড়িয়ে গেছে ফেলে আসা অতীতের সব বিশ্বকাপের রেকর্ড। ২০১৪ সালে ব্রাজিল খরচ করেছিল ১৫ মিলিয়ন ডলার, ২০১৮ সালে রাশিয়া করেছিল ১১ বিলিয়ন ডলার। সেখানে কাতার কত খরচ করছে?

কাতার বলেছে, এবারের ফিফা বিশ্বকাপে তারা ২২০ বিলিয়ন ডলার খরচ করছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা শুনে তাজ্জব হয়ে গিয়েছে সবাই। হওয়ারই কথা। এই পরিমাণ অর্থ সারা বিশ্বে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কোনো দেশই খরচ করেনি! এমনকি, অলিম্পিকের মতো ইভেন্ট আয়োজন করতে গিয়ে কোনো দেশকে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে দেখা যায়নি। ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭ বিশ্বকাপের একত্রিত খরচকেও ছাপিয়ে গেল কাতার।

কেন এমন বিপুল অর্থ ব্যয় কাতারের?

এত পাহাড়সমান টাকা খরচের পেছনে একাধিক কারণ রয়েছে। বিশ্বকাপের জন্য অত্যাধুনিক নতুন ৮টি স্টেডিয়াম তৈরি করেছে কাতার, সেই সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনের জন্য তৈরি করা হয়েছে মাঠও। ছোট দেশ হওয়ায় ফুটবল রেওয়াজ সেভাবে কোনো দিনই ছিল না কাতারে। যে কারণে প্রায় সব স্টেডিয়ামই নতুন করে তৈরি করা হয়েছে। এ ছাড়া ফুটবলার ও দর্শকের নানা সুবিধা দিতে বিভিন্ন আবাসন হোটেল,পার্ক, বিনোদনকেন্দ্রসহ অনেক কিছুই নির্মাণ করেছে দেশটি।

বিশ্বকাপের সময় মানুষের যাতায়াতের সুব্যবস্থার জন্য আকাশপথে ফ্লাইটসংখ্যা বাড়ানোর পাশাপাশি আমূল পরিবর্তন এনেছে দেশটির যোগাযোগ ব্যবস্থায়। দোহা মেট্রো, লাইট ট্রাম প্রকল্পের পাশাপাশি থাকবে প্রায় চার হাজার বাস। বিশ্বকাপ উপলক্ষে বিমানবন্দরে আলাদা টার্মিনালও তৈরি করেছে কাতার।

জ্যাকলিন নির্দোষ, জেল থেকে চিঠিতে প্রেমিক সুকেশ

অনেকের মতে, শুধু বিশ্বকাপের জন্যই কি এত আয়োজন করে খরচ করছে কাতার? আসলে ২০৩০ সালের দিকে তাকিয়ে কাতার পরিকাঠামোগত পরিবর্তন এনেছে। বিশ্বকাপ তারই একটা অংশ। শহরের উন্নয়নের, জাতীয় পরিকাঠামো, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের দিকেও নজর রাখা হয়েছে। মূলত ২০০ বিলিয়ন ডলার কাতার ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্যই খরচ হয়েছে।

আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। সাজ রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি এখন শেষ প্রস্তুতি সারছে। এখন দেখার অপেক্ষা কাতার কতটা সফলভাবে এবারের আসরের পসরা সাজাতে পারে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

May 24, 2026, 11:23 PM Asia/Dhaka
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
Latest News
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp