জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আবর্জনা ময়লা আমরা কি ধরনের পাই! প্যারিস খাল, লাউতলা খাল ও গুলশান লেকে দেখলাম অভিজাত এলাকায় অভিজাত ময়লা। তখন আমার কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করার।

আতিকুল

Advertisement

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর ডিএনসিসির নগরভবনের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের ৩দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, শাড়ি-পাঞ্জাবি বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন হয়। ময়লা-আবর্জনার প্রদর্শনী আমরা বড় আকারে প্রথমবারের মতো আয়োজন করলাম। প্রদর্শনী করতে চেয়েছিলাম তিন দিন তবে এই প্রদর্শনে চলবে আগামী শনিবার পর্যন্ত। এখানে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি, সোফা, সুটকেস, কমোড ও রিকশা। তোশক বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন খাল লেক বা ড্রেনের থেকে কোন ময়লা- আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে।

নগরবাসীকে আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা যেন ড্রেনে,খালে বা লেকে কোনো ধরনের ময়লা না ফেলি। গত ৬ মাস যাবত আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আরেক দিক থেকে ময়লা-আবর্জনা ভরাট হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই এই প্রদর্শনীর আয়োজন করেছি। নগরবাসীদের বলতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। সাধারণ একটি পিট থেকে আজকে প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। রাজধানীতে কোটি লোকের বসবাস। নগরবাসী যদি এগিয়ে না আসে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন আমাদের (ডিএনসিসির) জন্য দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে।

কম মূল্যেতে মিলছে এসি, ঝুঁকছেন ক্রেতারা

মেয়র বলেন, এডিস মশার সৃজন চলে এসেছে। কখনো রোদ উঠছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে। এ ধরনের সচেতন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করবো। আজকে প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীরা এসেছে। পরশুদিন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও আসবে। এ ধরনের প্রচারণা আমাদের চালাতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.