জুমবাংলা ডেস্ক : অভিযোগ আর প্রতারণার খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে আসলেন দেশের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি। সম্প্রতি তার ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে। বিষয়টি কতটুকু সত্য তা সবার কাছে খোলাসা করতেই লাইভে আসার সিদ্ধান্ত নেন এই ব্যবসায়ী।

Toni

Advertisement

দীর্ঘ প্রায় ১৮ মিনিটের লাইভে তনি প্রথমে ক্ষোভ ঝাড়েন কিছু সংবাদমাধ্যমের ওপর।

তনি বলেন, পুরো বিষয়টি পরিষ্কার করে তুলে না ধরে মনগড়া আর রসালো শিরোনামে আমাকে একরকম হয়রানি করার উদ্দেশ্যে কিছু সাংবাদিক ভুয়া নিউজ তৈরি করে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে।

তনি আরও বলেন, যিনি প্রতারণার অভিযোগ দিয়েছিলেন এ লাইভে আমি তাকে নিয়ে এসেছি। অ্যাডভোকেট লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতারণার অভিযোগ করেন। কিন্তু কেন করেন তার পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে কিছু নিউজ পোর্টাল খবরে ভুল তথ্য ছড়িয়ে আমার ব্যবসার পরিচিতি ও সুনাম নষ্ট করেছে।

লাইভে তনি দাবি করেন, অভিযোগকারী লুবনা প্রথমে আমাদের ব্যবসার ফেসবুক পেজে তার অভিযোগের কথা জানান। কিন্তু এর কোনো রিপ্লাই আমার অফিসের স্টাফ দেননি। গুরুত্ব না দেয়ায় আর অভিযোগের রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন। এ ঘটনায় আমি বলব, আপনারা জানেন না, একটা ব্যবসায়িক পেজে ক্রেতাদের রিপ্লাই দিতে কতজন লোক কাজ করেন। আমার এ ব্যবসায় ৫০ জন নিযুক্ত আছেন। যাদের একজন ডিউটিতে থাকা অবস্থায় আপার অভিযোগ গুরুত্ব দেননি। আর আমিও মালিক হিসেবে বিষয়টি জানি না।

এ সময় তনি আফসোস করে বলেন, আপনার নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি ক্রেতার কোনো অভিযোগ পেলেই লাইভে এসে বিষয়টির সমাধান করি সবার স্বার্থে। অথচ আমার প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। আমার শোরুমে প্রয়োজনীয় কাগজপত্র না রাখায় তা আরও সত্য বলে মনে করেছেন অনেকে। এ ঘটনা থেকে শিখলাম, শোরুমে সব সময় প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। একই সঙ্গে লুবনা আপাকে আমি ব্যক্তিগতভাবে সরি বলেছি স্টাফদের দায়িত্বে অবহেলার জন্য। আমরা এও নিশ্চিত করেছি যে, ভবিষ্যতে কখনও এমন ভুল করা হবে না। কারণ আমি একদিনের জন্য ব্যবসা দেইনি। কাস্টমারদের সেবা দেয়াই আমাদের প্রধান কাজ।

লাইভে আসা তনির সুরে সুর মিলিয়ে অভিযোগকারী লুবনা বলেন, আমি একজন আইনজীবী হওয়ায় সব সময় আমার অধিকার নিয়ে সচেতন থাকি। আর কখনও অকারণে অসহযোগিতার সম্মুখীন হলে সেটার প্রতিবাদ জানাই, জনগণকে সচেতন করি। তবে এ বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে যে নিউজগুলো দেখেছি তা দুঃখজনক। কারণ আমি প্রোডাক্ট নিয়ে অভিযোগ করেছি। প্রোডাক্টের যে মালিক তাকে নিয়ে অভিযোগ করিনি।

অভিযোগকারী লুবনা আরও বলেন, আমি বলব আমাদের সবারই সোশ্যাল মিডিয়ায় কারও সম্পর্কে কোনো মন্তব্য করার আগে একটু ভেবে নেয়া প্রয়োজন। কারণ আমাদের সবারই পরিবার আছে। অন্যের নামে বাজে মন্তব্য করলে সেটা প্রকৃতির নিয়মে একদিন নিজের ঘরে ফেরত আসে, এটা আমাদের সবারই মনে রাখা প্রয়োজন।

‘নাটক’ নয়, রাখির জরায়ুতে টিউমার ধরা পড়েছে : রীতেশ

রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তনির। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে সোমবার (১৩ মে) রাজধানীর পুলিশ প্লাজায় তনির ‘সানভিস বাই তনি’র শোরুমে বিদেশি পণ্যের নামে দেশীয় পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার অধিদফতর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতারণার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেন তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.