Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতু, ঢাকা-খুলনা রুটে যুক্ত হলো বিলাসবহুল বাস
জাতীয়

পদ্মা সেতু, ঢাকা-খুলনা রুটে যুক্ত হলো বিলাসবহুল বাস

By Shamim RezaJuly 1, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর সুবাদে ঢাকা-খুলনা রুটে যুক্ত হলো বিলাসবহুল বাস। মাত্র চার ঘণ্টায় গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিকে নিয়মিত ভালো ট্রিপ পেলে লাভবান হওয়ার আশা পরিবহন ব্যবসায়ীদের।

বাস

Advertisement

যুগের পর যুগ খুলনা থেকে ঢাকায় যেতে মাওয়া ঘাটের পাশাপাশি আরিচা ঘাট পার হতে হতো যাত্রীদের। তবে স্বপ্নের পদ্মা সেতু চালুর পর খুলনা থেকে ১০ থেকে ১২ ঘণ্টার যাত্রাপথ কমে এসেছে মাত্র ৪ ঘণ্টায়। ফলে প্রতিদিনই বাড়ছে যাত্রীর সংখ্যা।

এ রুটে খুলনা থেকে বেশ কিছু নতুন বাস চালু হয়েছে। পদ্মা সেতু চালুর পরদিন থেকেই গ্রিন লাইন পরিবহন খুলনা-ঢাকা রুটে চালু করেছে ৬টি নতুন বিলাসবহুল দোতলা বাস। এছাড়াও বিভিন্ন পরিবহন সার্ভিস নতুন বাস চালু করেছে। তাছাড়া বিআরটিসিসহ বেশ কয়েকটি নতুন বাস সার্ভিস চালুর অপেক্ষায়। এসব বাসে পদ্মা সেতু পার হওয়ার যাত্রায় দারুণ উচ্ছ্বসিত যাত্রীরা।

তারা বলেন, আগে ঢাকা ও ‍খুলনার অনেক দুরত্ব ছিল কিন্তু এখন মনে হচ্ছে সেটি অতিক্রম করা বেশ সহজ। পদ্মা সেতু হওয়ার কারণে অনেক সহজেই এত ভালো বাস সার্ভিস পাচ্ছি।

পদ্মা সেতু চালুতে অনেক বেশি ট্রিপ খুলনা থেকে ঢাকা যাতায়াত করতে পারায় খুশি পরিবহন সংশ্লিষ্টরা। খুলনা রয়্যাল কাউন্টারের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার শহীদুল হক রাসেল বলেন, আগের তুলনায় যাত্রীও বেশি। পাশাপাশি আমরা নতুন নতুন ট্রিপও নামাচ্ছি।

গ্রিন লাইন পরিবহনের সেলস অফিসার সাইদুল ইসলাম লিপু বলেন, আমাদের ডাবল ডেকার বাস এসেছে। দীর্ঘদিন ধরেই এটি যাত্রীদের চাহিদা ছিল। এখন যে সব যাত্রীই আসছেন তাদের মধ্যে ৯৯ শতাংশই পদ্মা পাড়ি দেয়ার টিকিট চাচ্ছেন বলে জানান সোহাগ পরিবহনের সেলস অফিসার মো. মাহবুবুর রহমান বুলবুল।

মেসি খাচ্ছেন ‘মেসি বার্গার’

এদিকে পরিবহন খাতে বড় ধরনের আর্থিক লাভের আশা করছেন খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা। উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ার আগে খুলনা থেকে দুই রুটে বাস প্রায় ২০০ চলতো। আর এখন শুধু পদ্মা পার হয়েই প্রতিদিন ঢাকায় যাচ্ছে আড়াইশ বাস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa