Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতু হয়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছে অবাক যাত্রী ও চালক
জাতীয়

পদ্মা সেতু হয়ে ৫ ঘণ্টায় পটুয়াখালী পৌঁছে অবাক যাত্রী ও চালক

By Shamim RezaJune 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে মাত্র ৫ ঘণ্টায় পটুয়াখালী শহরে পৌঁছেছে যাত্রীবাহী বিভিন্ন কোম্পানির বাস। এতে করে এ পথে যান চলাচলের নতুন এক রেকর্ড অর্জন করল। তবে মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে আরও কম সময়ে পৌঁছানো সম্ভব হবে বলে জানান বাস চালকরা।

পদ্মা হয়ে পটুয়াখালী

Advertisement

এদিকে পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছাতে কত ঘণ্টা লাগবে এ নিয়ে নানা আলোচনা চললেও রোববার ঠিক ৫ ঘণ্টায় ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছেছে বিভিন্ন কোম্পানির বিলাস বহুল যাত্রীবাহী বাসগুলো। আর এসব বাসে যারা প্রথম পটুয়াখালী পৌঁছেছেন তাদের অনুভূতি ছিল অন্যরকম। আগে ঘণ্টার পর ঘণ্টা ফেরি ঘাটে অপেক্ষা এবং ভোগান্তির অবসান ঘটিয়ে নতুন এ যাত্রায় সবাই মুগ্ধ।

বাস যাত্রী অ্যাডভোকেট সুব্রত দাস বলেন, ইচ্ছে করেই একদিন পরে ঢাকা থেকে রওনা দিয়েছি পদ্মা সেতুতে করে পাড়ি দেব বলে। আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বাসে উঠলে ঠিক ৫ ঘণ্টায় পটুয়াখালী চৌরাস্তা এসে নেমেছি। খুবই ভালো লাগছে এত অল্প সময়ের মধ্যে পটুয়াখালী আসতে পেরে। এতে করে গাড়ির যাত্রী থেকে শুরু করে সবাই অবাক হয়েছেন।

বাস যাত্রী আতিক মৃধা বলেন, আমি ঢাকায় প্রতি সপ্তাহে আসা-যাওয়া করি ব্যবসায়ীক কাজে। এর আগে ঢাকা থেকে পটুয়াখালী আসতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগত। আজ ঢাকা থেকে আসতে মাত্র ৫ ঘণ্টা সময় লেগেছে। আশা করছি আরো কম সময় লাগবে, যদি পদ্মা সেতুতে টোল দিতে কম সময়ে লাগে। আজ প্রথম দিন, এজন্য উৎসুক জনতার ভিড় ছিল বলে একটু বেশি সময় লেগেছে।

এদিকে পদ্মায় প্রথম দিনে বাড়তি যাবাহনের চাপ থাকায় বাসগুলোকে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তবে উৎসুক মানুষের ভিড় কমলে আগামী দিনগুলোতে সময় আরও কম লাগবে বলে মনে করেন বাস চালক ও স্টাফরা।

সাকুরা পরিবহনের সুপারভাইজার সোহেল খান বলেন, সড়ক থেকে অবৈধ ধীরগতির যানবাহন চলাচল বন্ধ করতে না পাড়লে সড়ক দুর্ঘটনা বাড়বে। ফেরি যানজট ও ভোগান্তি আর হবে না। যাত্রী সেবা আমরা দিতে পারব অনেক বেশি। রাস্তাগুলো চার লেন করলে আরো কম সময়ের মধ্যে ঢাকা থেকে কুয়াকাটায় আসা যাওয়া করা যাবে।

গ্রীণ লাইন বাসের চালক নিজাম বলেন, পদ্মা সেতুর জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। আমরা এখন খুব কম সময়ের মধ্যেই ঢাকা থেকে পটুয়াখালীতে আসা-যাওয়া করতে পারব।

তিনি বলেন, এখন বাসে যাত্রী সংখ্যা বেড়ে যাবে। কারণ কম সময়ে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা।

বাবার কাঁধে বসে থাকা এই ছোট্ট মেয়েটি আজ রাজত্ব করছে টলিউডে

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, কুয়াকাটা-পটুয়াখালী-ঢাকা মহাসড়কে বর্তমানে প্রতিদিন শতাধিক বাস চলাচল করলেও এ এলাকায় আরও নতুন নতুন বাস সংযুক্ত করছে বাস কোম্পানিগুলো। এর ফলে আগামী দিনগুলোতে দক্ষিণাঞ্চলের মানুষ ভালো সেবা পাবে বলে আশাবাদী।

তিনি বলেন, পদ্মা সেতুতে টোল ভাড়া যদি দ্রুত সময়ে পরিশোধ করা যায়, তাহলে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে।

সূত্র : ঢাকা পোস্ট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026
আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

June 23, 2026

Latest News

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa