জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নবনির্মিত পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি না। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয়েছে। এই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একইসঙ্গে মাওয়ার পাড়ে ও ফরিদপুর সাইটে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।’

তিনি বলেন, ‘যমুনা সেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। একজনের নামেই সব ব্যানার, ফেস্টুন ও মূর্তি তৈরি হয়ে যায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিল। বিএনপির অবদান তারা কখনোই স্বীকার করে না।’

Advertisement

এ সময় ‘৭৫ এর হাতিয়ার আরেকবার গর্জে উঠুক’ বক্তব্য ঘিরে তৈরি বিতর্ক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘৭৫ এর হাতিয়ার বলতে কোনো ব্যক্তিকে হত্যা বা বিশেষ বস্তুকে ধ্বংস করা নয়, কেউ এসব কথা বলে থাকলে তা দেশকে রক্ষা করার জন্য বলেছে। বিএনপির কেউ এসব কথা বলেনি।

তিনি আরও বলেন, “৭৫ এর হাতিয়ার বলতে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর একটি ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দেয়া হয়েছিল সেই হাতিয়ারের কথাই বোঝায়।

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনার দায় সম্পূর্ণ সরকারের জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা একটি ভায়াবহ ঘটনা। এই বিষয়ে আমরা শোক জানিয়েছি এবং আমরা অনেক ক্ষুদ্ধ। একটি কন্টেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন। কিন্তু সেখানে তা ছিল না। এই দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারণে হয়েছে।’

‘আল্লাহ বাঁচাইছে, বিস্ফোরণের আগে শ্রমিকদের কাজ শেষ হয়ে গেছিল’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.