Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতুতে ১৫০০ টাকায় মোটরসাইকেল পার হচ্ছে
জাতীয়

পদ্মা সেতুতে ১৫০০ টাকায় মোটরসাইকেল পার হচ্ছে

By Shamim RezaJuly 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল চালকদের গুণতে হচ্ছে ১২০০-১৫০০ টাকা। কিন্তু এই টাকা জাজিরার টোল প্লাজার কাউন্টারে দিতে হচ্ছে না। এটা নিচ্ছে স্থানীয় দালাল ও পিকআপ ভ্যান ও ট্রাকের ড্রাইভাররা।

পদ্মা সেতু পার

Advertisement

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচটি স্পট কুতুবপুরের সীমানা, নাওডোবার গোলচত্বর, জমাদ্দার মোড়, নাওডোবার ন্যাশনাল ব্যাংকের সামনে, টোল প্লাজার কাছে স্থানীয় দালাল ও পিকআপ-ট্রাকের ড্রাইভাররা চালকসহ মোটরসাইকেল সিঁড়ি দিয়ে পিকআপ ভ্যান বা ট্রাকে উঠাচ্ছে। প্রতিটি মোটরসাইকেল থেকে ১২০০-১৫০০ টাকা নিচ্ছে। মোটরসাইকেল ও চালকদের পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে তারা।

ভাড়ার ব্যাপারে একাধিক পিকআপ ভ্যান ও ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘আমরা ১২০০ থেকে ১৫০০ টাকা মোটরসাইকেল চালকদের কাছ থেকে নিই এটা সত্য। কিন্তু স্থানীয় দালালদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দিতে হয়। তারপর টোল ভাড়া তো আছে, সব দিয়ে আমাদের বেশি থাকে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দালাল বলেন, ‘আমরা ১০-১২ জন মিলে মোটরসাইকেল পিকআপ ভ্যান ও ট্রাকে উঠিয়ে দিই। আমাদের প্রতিটি মোটরসাইকেল বাবদ ৬০০ টাকা করে দেয়। পুলিশসহ আরও অন্য জায়গায় টাকা দিয়ে যা থাকে তা আমরা কয়েকজন মিলে ভাগ করে নিই।’

এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘কী বলবো ভাই আমাদের দুঃখের কথা শোনার কেউ কি আছে? সরকার আমাদের জন্য পদ্মা সেতু করলো। কিন্তু আমরা সেতু দিয়ে পার হতে পারছি না। এখন আমাদের পদ্মা সেতু পার হতে হলে প্রতিটি মোটরসাইকেল বাবদ ট্রাক ও পিকআপে দিতে হয় ১২০০-১৫০০ টাকা। তাও আবার আমাদের পলিথিন দিয়ে পেঁচিয়ে নিয়ে যায়। আগে আমরা ফেরিতে প্রতিটি মোটরসাইকেল বাবদ ভাড়া দিতাম ৭০ টাকা।’

ভুবন বাদ্যকর ও রানু মণ্ডলকে নিয়ে যা বললেন মিলন কুমার

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল ভর্তি পিকআপ ও ট্রাকের গাড়ি থেকে পুলিশ টাকা নেয় এ কথা আপনার কাছ থেকে শুনলাম। এ ধরনের ঘটনা যদি কোনো পুলিশ সদস্য করে থাকেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অজান্তে দূরে পিকআপ-ট্রাক থামিয়ে মোটরসাইকেল উঠিয়ে সেতু পারাপার হতে পারে। ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa