Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পদ্মা সেতুর সর্বোচ্চ পিলারের দৈর্ঘ্য ৫০ তলা ভবনের সমান
Suggest Entertainment News জাতীয়

পদ্মা সেতুর সর্বোচ্চ পিলারের দৈর্ঘ্য ৫০ তলা ভবনের সমান

By Sibbir OsmanJuly 23, 2022Updated:July 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: পদ্মা নদীর বিশেষ বৈশিষ্ট্যের জন্য এর ওপর সেতু নির্মাণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ছিল। এ ক্ষেত্রে স্রোত যেমন, তেমনি গভীরতাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। পদ্মার থই পাওয়া তো খুবই কঠিন। পদ্মার গভীরতা কত আসলে? এর উত্তর একবাক্যে দেওয়া কঠিন। যেকোনো নদীরই একেক অংশের গভীরতা একেক রকম। যেখানে সেতুটি নির্মিত হচ্ছে, সেখানে এর গভীরতা প্রায় ৪০ মিটার বা ১৩১ ফুট। সাধারণ কোনো ভবনের প্রতিটি তলার উচ্চতা ১০ ফুট করে ধরলে এই গভীরতা ১৩ তলা ভবনের উচ্চতার সমান।

তাহলে ১৩ তলা উচ্চতার সমান দৈর্ঘ্যের কলাম দিলেই তো হয়। হয় না, কারণ এই দৈর্ঘ্য দিয়ে তো কলাম বা পিলারগুলো কেবল নদীর তলদেশ ছুঁতে পারবে। তলদেশে পিলারগুলো গাঁথতে না পারলেও স্রোতেই ভেসে যাবে সেতুটি। এখানে হলো আরেক চ্যালেঞ্জ। পদ্মার তলদেশ বেলে ও পলিমাটি দিয়ে গঠিত। পদ্মা কেন, দেশের সমভূমির কোনো নদীরই তলদেশে পাথর নেই। ফলে পিলার গাঁথার মতো শক্ত ভিত পেতে তলদেশ ফুঁড়ে বেশ অনেকটা যেতে হয়। পদ্মার ক্ষেত্রেও নিয়ম একই।
পদ্মা সেতুর সর্বোচ্চ পিলারের দৈর্ঘ্য ৫০ তলা ভবনের সমান

Advertisement

পিলার কতটুকু গাঁথতে হবে, তা হিসাব করা হয় সংশ্লিষ্ট নদীর তলদেশের মাটি সরে যাওয়ার সর্বোচ্চ প্রবণতাকে মাথায় রেখে। অর্থাৎ কোনো নদীর যে অংশ সেতু তৈরি হচ্ছে, সেখানকার তলদেশের মাটি যদি সর্বোচ্চ ১০ ফুট সরে যাওয়ার প্রবণতা থাকে, তবে পিলার ১০ ফুটের বেশি গভীরে গাঁথতে হবে। এটাই সাধারণ নিয়ম। পদ্মায় এই মাটি সরে যাওয়া বা স্কাওয়ারের সর্বোচ্চ রেকর্ড হলো ৬১ মিটার বা প্রায় ২১০ ফুট। অর্থাৎ নিরাপদ ভিত পেতেই ২১ তলা ভবনের উচ্চতার সমান দৈর্ঘ্যের পিলার গাঁথতে হবে সেখানে।

এটুকুতেই তো পিলারের দৈর্ঘ্য হয়ে গেল (১৩‍+২১) ৩৪ তলা ভবনের উচ্চতার সমান। কিন্তু নিরাপদ ভিত পর্যন্ত শুধু পৌঁছালেই তো হবে না। আবার এত দিন স্কাওয়ারের রেকর্ড ৬১ মিটার ছিল বলে আজীবন তাই থাকবে, তাও তো নিশ্চিত বলা যায় না। পদ্মা নতুন রেকর্ড করতেই পারে এবং তা সেতুর স্থানটিতেই হতে পারে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে আরও অনেকটা গভীরেই গাঁথতে হবে পিলারগুলো। কারণ, বছর বছর তো আর পদ্মার ওপর সেতু নির্মাণ করা যাবে না। তাই গড়ে ১২০ মিটারের পাইল দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চটি ১৫০ দশমিক ১২ মিটার বা ৪৯২ দশমিক ৫ ফুট। অর্থাৎ, সেতুটি নির্মাণের জন্য এমনকি প্রায় ৫০ তলা ভবনের উচ্চতার সমান দৈর্ঘ্যের পিলার স্থাপন করতে হয়েছে!

‘শেখ হাসিনা’ আম বাগানে বাম্পার ফলন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa