চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে একটি বোতলজাত পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে মালিকপক্ষ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পাহাড়তলী থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের ওই প্রতিষ্ঠানে তদারকির সময় কর্তৃপক্ষের সঙ্গে মালিকপক্ষের অসহযোগিতা দেখা দেয়। এক পর্যায়ে তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত কারখানাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



