আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে “গভীরভাবে উদ্বিগ্ন” চীন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি” করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, চীন তাদের “নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার জন্য কাজ করছে। দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা হ্রাস এবং উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত” তারা। খবর বিবিসির।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, “প্রতিবেশী এবং বন্ধু হিসেবে, চীন এই উত্তেজনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘর্ষের ফলে হতাহতের ঘটনায় দুঃখিত। যেকোনো উত্তেজনা দুই পক্ষের জন্যই ক্ষতির কারণ হবে।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুতার অবসান ঘটিয়ে দুই দেশ তাদের জনগণের মৌলিক স্বার্থে এবং এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।
সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান।
আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালানোর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
শুক্রবার দিবাগত ভোর ৪টা ১৮ মিনিটে খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রতিরক্ষামন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


