Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মুগ্ধতা ছড়াচ্ছে নারায়ণগঞ্জের পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ
ঢাকা বিভাগীয় সংবাদ

মুগ্ধতা ছড়াচ্ছে নারায়ণগঞ্জের পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ

By Tarek HasanDecember 9, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মসজিদের চারপাশ ও ভেতরে নজরকাড়া সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবেন। ভেতরে ও বাইরে নির্মাণশৈলীতে কোন কিছুরই যেন কমতি নেই। দূর থেকে দেখলে মনে হবে যেন একটি মিউজিয়াম। তবে ইবাদতের স্থান এতো সুন্দর হতে পারে ভাবতেই পারেননি কেউ।

পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকায় ‘আলী আহাম্মদ চুনকা সড়ক’ এর পাশে নির্মিত পাক পাঞ্জাতন জামে মসজিদটি এখন সবার কাছে বিস্ময়। পাঁচ তলা এই মসজিদটি পুরুষ ও মহিলাদের ইবাদতের জন্য দুটি অংশে বিভক্ত। মনোরম পরিবেশে একসঙ্গে প্রায় তিন হাজার মুসুল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে।

নানা ধরনের সুবিধাসম্পন্ন আধুনিকমানের এই মসজিদে পুরুষদের জন্য দুটি ও নারীদের জন্য একটি আলাদা প্রবেশ পথ রয়েছে। মসজিদের ওপরে রয়েছে সোনালি বর্ণের সাতটি দর্শনীয় গম্বুজ। মূল ভবনের ওপরে তিনটি এবং পাশে মহিলা মুসুল্লিদের ভবনের ওপরে চারটি গম্বুজ মসজিদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে।

মসজিদের সামনেই ফুলের বাগান। মেহগনি কাঠের নকশাখচিত দরজা, ইমামের খুৎবা পাঠের স্থান ও মিম্বরটি মসজিদের ভেতরের সৌন্দর্যের মূল আকর্ষণ। প্রথম কাতারের ওপরে বিশাল আকৃতির ঝাড়বাতি আলোকসজ্জায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে ও অর্থায়নে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৬৯ লাখ টাকা। ৫ হাজার ২০০ বর্গফুট আয়তনের এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। পরে গত ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আনুষাঙ্গিক অবশিষ্ট কিছু কাজ শেষ হলে ১ ডিসেম্বর জুম্মার নামাজের ওয়াক্ত থেকে মুসুল্লিদের নামাজের জন্য মসজিদটি উন্মুক্ত করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারী মুসুল্লিদের সাথে আলাদা জামাতে নামাজ আদায়ও করেন তিনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ কয়েক হাজার নারী-পুরুষ প্রথম জামাতে অংশ নেন।

এতো সুন্দর একটি মসজিদ পেয়ে এলাকাবাসী বেশ আনন্দিত। মুসুল্লিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন মসজিদের সৌন্দর্য অবলোকন করতে।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শোয়াইব বলেন, মসজিদটি খুলে দেয়ার পর থেকে প্রতি ওয়াক্তেই মুসুল্লির সংখ্যা বাড়ছে। প্রবীণ ও নবীনদের পাশাপাশি শিশু-কিশোররাও নামাজ আদায় করতে এই মসজিদে আসছে। এতে করে যারা বে-নামাজী ছিলেন মসজিদ দেখতে আসার উছিলায় তারাও নামাজী হবেন।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের হাত ধরে অনুষ্ঠানে ঐশ্বরিয়া (ভিডিও)

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনে সুযোগ সৃষ্টি করতে মসজিদে অচিরেই ইসলামী পাঠাগার স্থাপন করা হবে। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডগুলোতেও এই ধরনের মসজিদ নির্মাণসহ সব ধর্মের অনুসারীদের জন্য দৃষ্টিনন্দন উপাসনালয় নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। সূত্র : সময় সংবাদ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ছড়াচ্ছে জামে ঢাকা নারায়ণগঞ্জের পাক পাঞ্জাতন বিভাগীয় মসজিদ মুগ্ধতা সংবাদ সিটি
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.