বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এ বছর ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ উর্দু।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির জানান, বৃহস্পতিবার ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির (রুয়েত-ই-হিলাল কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। ওইদিন পাকিস্তানের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তিনি জানান, বৃহস্পতিবার পাকিস্তানি সময় অনুযায়ী সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা কয়েক মিনিট। সাধারণত টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার জন্য এর বয়স অন্তত ১৪ ঘণ্টার বেশি হতে হয়। ১২ ঘণ্টা বয়সের চাঁদ বৈজ্ঞানিক মানদণ্ডে দেখা যাওয়া অসম্ভব। খালি চোখে তো নয়ই, এমনকি টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে।
মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো-ও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের মতে, ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট। যা দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আনজুম নাজির আরও জানান, প্রবল সম্ভাবনা রয়েছে যে, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ২১ মার্চ পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


