Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা সান্ত্বনার জয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান

By Saiful Islamজুন 17, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : অন্য সবার কথা বাদ দিন, খোদ পাকিস্তানের খেলোয়াড়রা কি ঘুণাক্ষরে ভেবেছিলেন এই পরিণতি দেখতে হবে? কোথায় শিরোপার হিসাব মেলানো নিয়ে আলোচনা হবে, তা নয়, সেমিফাইনালের জটিল হিসাব নিয়ে ছিল নাড়ানাড়ি। যে পাকিস্তানের বিশ্বজয় নিয়ে কত কথা-বার্তা, সেই তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটিই কিনা হয়ে পড়ে নিয়মরক্ষার! আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে বাড়ি ফিরছে বাবর আজমের দল।

Advertisement

রোববার ফ্লোরিডার লডারহিলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙড় করেছে মেন ইন গ্রিনরা।

যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে শুরু। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও একই পরিণতি। এই দুই হারই আসলে কাল হয়ে দাঁড়ায় পাকিস্তানের সুপার এইটে ওঠার পথে। পরের দুই ম্যাচ জিতেও তাই আর লাভ হয়নি তাদের। বিশ্বকাপের আগে ফের অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর নিশ্চয় এমন টুর্নামেন্ট আশা করেননি!

এদিন লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে পাকিস্তান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাইয়ুম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। শুরু থেকে দেখেশুনে খেলে দলীয় রানের চাকা সচল রাখেন তারা।

ইনিংসে পঞ্চম ওভারে এ জুটিতে আঘাত হানেন মার্ক আদাইর। তার বলে উইকেটের পেছনে টাকারের গ্লাভসে ধরা পড়েন আইয়ুব (১৭)। পরের ওভারে সাজঘরের পথ ধরেন রিজওয়ান (১৭)। তার উইকেট নিয়েছে ম্যাককার্থি।

ফখর জামানকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম। তবে তাতে সফল হতে দেয়নি আইরিশরা। ফখরকে ফিরিয়ে এ জুটি ভাঙেন আদাইর।

এরপর আসা-যাওয়ার মিছিলে নাম তোলেন উসমান খান (২) ও শাদাব খান (০)। তাদের দুজনের উইকেট নিয়েছেন ম্যাককার্থি।

দলের নির্ভরশীল ব্যাটারদের ব্যর্থতায় ব্যাট হাতে লড়াই করে গেছেন বাবর আজম। এসময় তাকে টেলএন্ডারে দুর্দান্ত সঙ্গ দেন আব্বাস আফ্রিদি (১৭)। তার বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন শাহিন আফ্রিদি। এই দুই ব্যাটারও যদি ব্যর্থ হতেন তাহলে ফল আইরিশদের পক্ষেও যেতে পারত।

তবে শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন ব্যারি ম্যাককার্থি। এছাড়া দুটি উইকেট নেন কার্টিস ক্যাম্ফার।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামনে নামেন অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং। কিছু বুঝে ওঠার আগেই বালবির্নিকে বোল্ড করেন আফ্রিদি। একই ওভারে লরকান টাকারের (২) উইকেট শিকার করেন তিনি।

এরপরেই আইরিশ দলপতি স্টার্লিংয়ের (১) উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। উইকেটে এসে ৬ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন হ্যারি টেক্টর। তাকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন আফ্রিদি।

ক্রিজে এসে ভয় ধরান জর্জ ডকরেল। তবে তাকেও উইকেট স্থায়ী হতে দেয়নি পাকিস্তানিরা। এই ব্যাটারকে কট অ্যান্ড বোল্ড করেছেন আমির।

পাওয়ার প্লে-তে পাঁচ উইকেট হারিয়ে খেই হারায় আইরিশরা। দলের বিপর্যয়ে ব্যাট হাতে লড়াই করেন গ্যারেথ ডেলানি। তবে ১৯ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেছেন তিনিও।

শেষ মুহূর্তে জস লিটলের ছোট্ট ক্যামিওতে আয়ারল্যান্ডের ইনিংস থামে ১০৬ রানে। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও ইমাদ ওয়াসিম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

জুন 17, 2026
Latest News
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

নরওয়ে

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa