Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বৃষ্টি আইনে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বৃষ্টি আইনে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

By iNews DeskNovember 4, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : হাল ছাড়েনি পাকিস্তান। শুরুতে ৫০ ওভারে লক্ষ্য ছিল ৪০২ রানের। কিউই বোলারদের পিটিয়ে সেই লক্ষ্যের দিকে ভালোভাবেই ছুটছিল বাবর আজমের দল। পরে বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায়। তাতেও বেশ ভালোভাবেই এগিয়েছে আনপ্রেডিক্টেবলরা। দ্বিতীয়বার বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়েছে। পাকিস্তান ছিল পার স্কোরে ২১ রানে এগিয়ে। এরপর আর ম্যাচটি শুরু করা যায়নি। ফলে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

বৃষ্টি আইনে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

Advertisement

এখন ৪ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। তারা এখন উঠে গেছে পাঁচ নম্বরে। তিনে অস্ট্রেলিয়া, চারে নিউজিল্যান্ড আর ছয়ে নেমে যাওয়া আফগানিস্তানেরও সমান ৮ পয়েন্ট। হাইস্কোরিং ম্যাচ। ব্ঙ্গোলুরুতে হাইভোল্টেজ এই লড়াইয়ে পাকিস্তান ইনিংসে বারবার হানা দিয়েছে বৃষ্টি। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়।

পরে ওভার কাটা হয়েছে ৯টি। পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। তারপর আর শুরু করা যায়নি। বিশাল রান তাড়ায় পাকিস্তানকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ফখর জামান। ৬৩ বলে তিনি তুলে নেন সেঞ্চুরি। তিন অংকে পৌঁছাতে ছক্কা হাঁকান ৯টি।

অথচ বড় রান তাড়ায় দলীয় ৬ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিককে হারিয়ে বসেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে ১৪১ বলে ১৯৪ রান যোগ করেছেন ফখর আর বাবর আজম। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ফখর ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন। বিধ্বংসী এ ইনিংসে ৮টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান এই ওপেনার। ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

এর আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড। বাঁ-হাতি স্লো অর্থোডক্স হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন কিউই ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা। কিন্তু বিশ্বকাপে এসে তিনি হয়ে গেলেন পুরোপুরি একজন ব্যাটার। এখনও পর্যন্ত বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

আজও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এলো এই কিউই ব্যাটারের ব্যাট থেকে। ৯৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ৫ রানের আক্ষেপ থেকে গেলো তার। ৯৫ রানে আউট হয়ে যান ইফতিখার আহমেদের বলে। ৭৯ বলে ১০ বাউন্ডারি এবং ২ ছক্কায় এই রান করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সময়ই হাতের আঙ্গুলে চোট পান উইলিয়ামসন। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে আজ মাঠে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করলেন কিউই অধিনায়ক। ওপেনার ডেভন কনওয়ে ৩৫ রান করে হাসান আলির বলে আউট হন। ২৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন ড্যারিল মিচেল। মার্ক চাপম্যান ঝোড়ো ব্যাটিং করে ২৭ বলে সংগ্রহ করে ৩৯ রান। গ্লেন ফিলিপসও ঝোড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন। তিনি ২৫ বলে করেন ৪১ রান।

১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। টম ল্যাথাম ব্যাট করতে নামেন আট নম্বরে। তিনি করেন ২ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন হাসান আলি, ইফতিখার আহমেদ এবং হারিস রউফ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa