পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন বাংলাদেশি তারকা স্পিনার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি।

গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ। ১৩ উইকেট শিকার করে লাহোরের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল এই স্পিনারের। এবার ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমুল্যে নিলামে ছিলেন রিশাদ। করাচির সঙ্গে তীব্র লড়াইয়ের পর ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। চার ক্রিকেটারকে তারা ধরে রেখেছে। সেই চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন—মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।
রিশাদের আগে নিলামে ওঠে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দল। মিরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি। তবে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।
এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে খেলোয়াড়দের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মধ্যে রয়েছেন- ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি), শাহিবজাদা ফারহান (শিয়ালকোটে)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


