Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আফগানদের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আফগানদের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পাকিস্তান

By Saiful IslamAugust 27, 2023Updated:August 27, 20233 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসার সুখবরটা পেয়েছিল পাকিস্তান। প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে পথটা তৈরি করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে পাকিস্তানকে ১ উইকেটে জিতিয়ে দেন নাসিম শাহ। আর এবার ৫৯ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল বাবর আজমের দল।

শনিবার (২৬ আগস্ট) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে দলীয় ৫২ রানের মধ্যেই দুই ওপেনার ফখর জামান (২৭) ও ইমাম-উল-হক (১৩) উইকেট হারায় তারা। এই দুই ব্যাটারকেই ফেরান পেস অলরাউন্ডার গুলবাদিন নাইব।

তবে তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৬২ রানের মাথায় আফগান স্পিনার রশিদ খানের বলে উইকেটের পিছনে রহমানুল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বাবর। বিদায়ের আগে ৮৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬০ রান করেন এই ব্যাটার।

বাবরের বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৭৯ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬৭ রান করেন। এরপর শেষ দিকে আগা সালমানের ৩১ বলে অপরাজিত ৩৮ ও মোহাম্মদ নওয়াজের ২৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করে তারা।

বোলিংয়ে আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ও ফরিদ আহমেদ ২টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও রশিদ খান।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের বোলিং তোপে দলীয় একশো রানের রানের আগেই ৭ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় পড়ে যায় আফগানরা। গুরবাজ ৫, রিয়াজ হোসেন ৩৪, ইব্রাহিম জাদরান ০, হাসমতউল্লাহ শহীদি ১৩, নাইব ০, নবী ৩ ও রশিদ খান ১৬ রান করলে অল্পতেই গুঁটিয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে তারা।

তবে অষ্টম উইকেট জুটিতে পাকিস্তানকে ভড়কে দেন শহিদুল্লাহ কামাল ও মুজিব-উর-রহমান। তারা দুজনে মিলে ৪২ বলে ৫৭ রানের জুটি গড়েন। যার মধ্যে বেশি আক্রমণাত্বক ছিলেন লোয়ার অর্ডারের ব্যাটার মুজিব। তবে শাদাব খানের তৃতীয় শিকার হয়ে ফেরেন কামাল। বিদায়ের আগে ৩৭ রান করেন তিনি।

এরপর চলে শুধুই মুজিবের ঝড়। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। তবে ফিফটির পর আর বেশিদূর এগোতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে হিট আউট হয়ে বিদায় নেন এই ব্যাটার। বিদায়ের আগে ৩৭ বলে সমান ৫টি করে চার-ছক্কায় ৬৪ রান করেন তিনি।

এরপর ফরিদ আহমেদকে বোল্ড করে কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন শাহিন শাহ আফ্রিদি। ফলে ৪৮.৪ ওভারে ২০৯ রানেই অলআউট হয়ে যায় আফগানরা।

বোলিংয়ে একাই ৩ উইকেট নেন লেগ স্পিনার শাদাব খান। শাহিন, ফাহিম ও নওয়াজ প্রত্যেকে ২টি করে উইকেট পান। এছাড়া একটি উইকেট শিকার করেন আগা সালমান।

এই জয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসল ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আফগানদের আফগানরা করে ক্রিকেট খেলাধুলা পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে হোয়াইটওয়াশ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.