পাকিস্তানে গত ১২ ঘণ্টায় একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন অঞ্চল। অন্তত ছয়বার কম্পন অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.২ থেকে ৫.৬ এর মধ্যে। প্রথম ভূমিকম্পটি গিলগিট-বালটিস্তান প্রদেশে রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এরপর গিলগিট শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘণ্টা পর একই এলাকায় আবারও ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। সকালে মাত্র ১২ মিনিটের ব্যবধানে ৫ মাত্রার দুটি ভূমিকম্পে গিলগিট অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলুচিস্তান প্রদেশের চৌকি জামালি এলাকায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোটসহ আশপাশের এলাকায় এসব কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে একাধিক ফল্ট লাইন সক্রিয় রয়েছে। এর ফলে নিয়মিত ভূমিকম্প ঘটে এবং দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


