স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। বিশ্বসেরা এই অলরাউন্ডারে মজে আছে বিশ্বের আরও অনেক দেশের মানুষ। যেই তালিকা থেকে বাদ যায়নি পাকিস্তানিরাও। আগামীকাল বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পাকিস্তানের মেয়েরা

Advertisement

সেই লড়াই শুরুর আগে এক পাকিস্তানি ভক্তকে পাওয়া গেল, যিনি কি-না সাকিব আল হাসান বলতেই পাগল।

আগামীকাল অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সেই লড়াই শুরুর আগে আজ নিউজটোয়েন্টিফোরের সঙ্গে আলাপচারিতায় এক পাকিস্তানি ক্রিকেট সমর্থক জানিয়েছেন, সাকিবের প্রতি তার ভালোলাগার কথা। ওই নারী ক্রিকেটপ্রেমী বলছিলেন, ‘আসলে আমি পাকিস্তানের। যদি আমি বাংলাদেশ দল নিয়ে কথা বলি, তবে বলতে হয় আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। কারণ আমি তাকে এ পর্যন্ত আসতে দেখেছি। তাকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে দেখেছি। ’

এ সময় সাকিবকে অন্যান্যা ক্রিকেটারদের তুলনায় ভিন্ন বলে আখ্যায়িত করেন তিনি। সেটা হয়তো এতদিন ধরে বিশ্ব ক্রিকেটে ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়ার জন্যই। ব্যাখ্যা বিশ্লেষণ না করলেও সাকিবের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছে ওই নারী ক্রিকেটপ্রেমী আরও বলেন, ‘সে অন্যান্যা ক্রিকেটারদের মতো নয়। আগামীকাল ম্যাচে তার ভালো খেলার দিকে তাকিয়ে আছি আমি। ’

Youtube video

জন্ম পাকিস্তানে। ওই নারী ক্রিকেটপ্রেমী আগামীকাল সমর্থন দেবেন পাকিস্তানকেই। তবে দুই দলের মধে হাড্ডাহাড্ডি লড়াই-ই দেখতে চান তিনি, ‘আমি অবশ্যই পাকিস্তানের হয়ে গলা ফাটাবো। তবে আমার মন বলছে, বাংলাদেশও কাল ভালো লড়াই করবে। হ্যাঁ, এটা একটা থ্রিলিং ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুটি দলই বেশ শক্তিশালী। দুই দলেরই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড বেশ সমৃদ্ধ। ’

নতুন লুকে ঝড় তুললো রচনা ব্যানার্জি

আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সাকিবদের লড়াই।

সূত্র ও ভিডিও : নিউজ ২৪

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.