দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার পরিবহন ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। এর আগে খুদে পরিবহন শ্রমিকরা তাকে ট্যাক্সের বিষয়ে অভিযোগ করেন।

পরে তিনি সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইজারাদারদের ডেকে তার নিজস্ব তহবিল থেকে ইজারাকৃত টাকা পরিশোধ করেন। ফলে আজ থেকে পৌরসভা এলাকায় সব যাত্রীবাহী ও পরিবহন গাড়ি ট্যাক্সবিহীন উন্মুক্তভাবে যাতায়াত করতে পারবে।
দোহাজারী পৌরসভার আওতাধীন পরিবহন ট্যাক্স ইজারাকারী নাছির উদ্দীন কালের কণ্ঠকে জানান, আমরা নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন আহমেদ থেকে ইজারাকৃত টাকা বুঝে পেয়ে পরিবহন ট্যাক্স টোকেন দেওয়া বন্ধ করেছি।
চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ জসিম উদ্দিন আহমেদ জানান, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার ট্যাক্স টোকেন উত্তোলনের জন্য যানজট, দুর্ঘটনা, মানুষ হয়রানির শিকার হয়েছে। এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে আমার নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ইজারাদারদের বিলুপ্ত করে দিলাম। আগামীতে সব ধরনের মানবিক কাজের জন্য আমি এলাকার মানুষের পাশে থাকব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এলাকার স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


