দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু বরণ করেছেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন, যিনি সুপারম্যান সিনেমা সিরিজের জন্য বিশেষভাবে পরিচিত। মঙ্গলবার, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলেস শহরের বেভারলি হিলসে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সংবাদ মাধ্যম ‘সিক্স পেইজ’-এর খবরে জানা গেছে, পেরিন দীর্ঘদিন পারকিনসন রোগে ভুগছিলেন। এই রোগটি তার ২০১৫ সালে ধরা পড়ে। মৃত্যুর খবর শোনার পর তার বন্ধু ও সহকর্মীরা গভীর শোকে আচ্ছন্ন হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাকে স্মরণ করছেন। একজন লিখেছেন, “ভ্যালেরি কখনো অভিযোগ করেননি, বরং জীবনকে উদযাপন করেছেন। শেষ দিন পর্যন্ত তিনি সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই চালিয়ে গেছেন।”
ভ্যালেরি পেরিনের অভিনয় জীবন শুরু হয় ১৯৬৮ সালে, লাস ভেগাসের স্টারডাস্ট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে শো-গার্ল হিসেবে। তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিনেমার মিস টেশম্যাকার চরিত্রে। এই সিনেমায় তিনি ছিলেন ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী, যেখানে তার অভিনয়ে সৌন্দর্য ও মানবিক দ্বন্দ্ব উভয়ই ফুটে উঠেছিল।
এর পাশাপাশি পেরিন অভিনয় করেছেন ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’, ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ চলচ্চিত্রে এবং ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’সহ আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক সিরিজে অতিথি চরিত্রে। তার অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি অস্কারের মনোনয়নও পেয়েছিলেন।
ভ্যালেরি পেরিনের মৃত্যুতে হলিউড এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


