জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

সংসদ নির্বাচন

Advertisement

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) ঘোষিত তফসিলে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে ২৬টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের তেমন সাড়া পড়েনি। শেষ দিনেই বেশিরভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে চান।

বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশ বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

এদিকে, নির্বাচনে বিএনপি অংশ না নিলে তফসিল আর পুনর্নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। এমনকি ভোটের তারিখও পরিবর্তন করা হবে না।

স্বতন্ত্র প্রার্থী না হওয়ার কারণ জানালেন শাকিল খান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও ইতিমধ্যে বলেছেন, আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.