Advertisement

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতন্ত্রের জন্য যিনি অপসহীন লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, যেদিন দেশে জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ আজ যারা আন্দালিব রহমান পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

Hasnat Abdullah

তিনি বলেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সংবিধানের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মেলানোর কারণে বেগম জিয়াকে অপমান করেছেন কি না তা ভেবে দেখবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দালিব রহমান পার্থর বক্তব্য অনুযায়ী তাদের পক্ষে যেটুক যাবে, সেটুকু তারা মানেন আর যেটুকু তাদের বিপক্ষে সেটা তারা মানবেন না। তাদের কথা অনুযায়ী, কখনো সাংবিধানিক কখনো অসাংবিধানিক। সুতরাং সবটুকই মানতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যদি এ সংবিধানকে মানতে হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো, তখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিল—প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যার্টনি জেনারেল নিয়োগ দেওয়া যাবে না। কোন সংবিধানের বলে তিনি নিয়োগ পেয়েছেন তা জানাতে চাই।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৬ আগস্ট ছাত্র-জনতার রায়ের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়। তাহলে এ সংবিধান মানলে বেগম জিয়া কারাগার থেকে বের হতে পারত না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.