Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন ইউপি সদস্য শামীম
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

৩৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন ইউপি সদস্য শামীম

By Saiful IslamJuly 28, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে সম্পন্ন করতে পারেননি পড়াশুনা। এরপর রাজনীতিতে যুক্ত হন তিনি। নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের সদস্য। ইউপি সদস্যের যোগ্যতার ক্ষেত্রে সরকার নতুন নিয়ম করায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর আবার শুরু করেন পড়াশুনা।

ইচ্ছার জোর ও পড়াশুনার প্রতি আগ্রহের কারণে এবার এসএসসি পাশ করতে সক্ষম হয়েছেন গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ মো. শামীম মৃধা। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলে দেখা যায়, ৩৪ বছর বয়সী শামীম জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

মাওনা ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ মো. শামীম মৃধার এমন সাফল্যে মিষ্টি ও ফুল নিয়ে বাড়িতে হাজির হন ভোটার ও সমর্থকেরা। মো. শামীম মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। পুবাইল টেকনিক্যাল কলেজ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন শামীম।

ইউপি সদস্য শামীম মৃধা বলেন, ‘আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি, তখন আমাকে কওমি মাদ্রাসায় ভর্তি করানো হয়। সেখান থেকে আমি হাফেজি পড়া সম্পন্ন করি। এরপর সাধারণ শিক্ষা গ্রহণের জন্য ২০০০ সালের দিকে পুনরায় অষ্টম শ্রেণীতে ভর্তি হলেও বাবার মৃত্যুর পর সাংসারিক দায়িত্ব গ্রহণ ও ছোট ভাইদের দায়িত্ব ঘাড়ে নেওয়ায় খুব একটা এগিয়ে যাওয়া হয়নি। এ অবস্থার মধ্যেই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে আমি প্রার্থী হয়ে নির্বাচন করি। এলাকার ভোটারেরা আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেন।’

হাফেজ মো. শামীম মৃধা বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রচার হয়, নির্বাচনে অংশ নিতে একজন ইউনিয়ন পরিষদের সদস্যকে নূন্যতম এসএসসি পাস করতে হবে। তাই আমি ভর্তি হই। আল্লাহ্ আমার মনের আশা পূরণ করেছেন। আমি এতে বেশ উৎফুল্ল। কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা আছে আমার।’

এ বিষয়ে জানতে চাইলে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘ইউপি সদস্য শামীম খুবই দায়িত্বশীল। মানুষকে সেবা করার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। এ বয়সে তার উচ্চশিক্ষা গ্রহণ অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করবে। শিক্ষার যে কোনো বয়স নাই, শামীম মৃধাই তার দৃষ্টান্ত।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩৪ ইউপি এসএসসি করলেন গাজীপুর ঢাকা পাশ বছর বয়সে বিভাগীয় শামীম সদস্য সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.