জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট এদিন দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধানমন্ত্রী

Advertisement

বিমানটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে যাত্রা করে।

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবিও তোলেন। প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে কয়েকজন যাত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁরা শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন। কয়েকজন নারী যাত্রী তাঁকে জড়িয়ে ধরেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। সেখানে ৩ অক্টোবর পর্যন্ত অবস্থানকালে শেখ হাসিনা বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জমি নিবন্ধন কর কমলো

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। নিউইয়র্কে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ, বেশ কয়েকটি বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।

২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.