সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘৫ আগষ্টের আগে মানুষের দাবী ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপি’র নেতা-কর্মীদের জনগনের কাছে যেতে হবে। জনগনকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।’

Tarek Rahman
ফাইল ছবি
Advertisement

বিগত সময়ে বিএনপি’র শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার নেতাকর্মীদের জন্য বিএনপি’র প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।

প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.