জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, মানুষ উন্নয়ন চায়, এটা অবশ্যই সত্য কিন্তু মানুষ তার চেয়েও বেশি শান্তিতে থাকতে চায়। মানুষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আমি আমার মতো করে থাকব। আমার মতো করে বাঁচব।

শামীম ওসমান

Advertisement

রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আমি ব্যাপক উন্নয়ন করেছি, এসব উন্নয়নের কথা বললে মানুষ হাত তালি দেয়। কিন্তু যখন মাদক-সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং বন্ধ করার কথা বলেছি তখন খুশি হয়। কারণ মানুষ চায়, আমি একটা মুদি দোকান করব। কেউ আমার দোকানে চাঁদা নিতে আসবে না। মানুষ চায় আমি ঘরের দরজা খুলে রাখব। কেউ আমার মেয়ের গায়ে হাত দিবে না। এই জিনিসগুলো আজকে ব্যাপক আকার ধারণ করেছে।

শামীম ওসমান বলেন, প্রেস ক্লাবটা কেমন যেন কুক্ষিগত ছিল। এবার প্রেস ক্লাবটা কুক্ষিগত না। সাংবাদিক ইউনিয়নও কুক্ষিগত না। রাস্তার ধারে ময়লা ফেলে। সেই ময়লার গাড়ির ঠিকাদার পর্যন্ত সাংবাদিক। তাদের একজনও প্রকৃত সাংবাদিক নয়। তবে নারায়ণগঞ্জের সাংবাদিকতার মান বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থায় আছে। কিছু অপসাংবাদিক আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রুমন রেজা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.