১০ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়ার পর ক্লাবটি তাকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে।

ম্যানচেস্টার সিটি নিশ্চিত করেছে, ইতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হবে “দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড”।
স্প্যানিশ এই কোচের অধীনেই ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়। তার নেতৃত্বে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা অর্জন করে। সব মিলিয়ে ১০ বছরে তিনি ক্লাবটিকে ২০টি শিরোপা এনে দিয়েছেন।
ইতিহাদ স্টেডিয়ামের সম্প্রসারিত নর্থ স্ট্যান্ড প্রথমবারের মতো পুরোপুরি চালু হবে রোববার, যখন মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
গার্দিওলার বিদায়ী ম্যাচেই নতুন নামের এই স্ট্যান্ড আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে, যা ক্লাব ইতিহাসে তার অবদানের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



