স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে দল বদলে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ক্লাবটিতে যোগ দেওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ৩৫ বছর বয়সী এই তারকা। সৌদি আরবে গিয়ে এরই মধ্যে পবিত্র ওমরাহ হজ পালন করেছেন বেনজেমা।

বেনজেমা

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সোমবার (৭ আগস্ট) একটি ভিডিও শেয়ার করেছেন বেনজেমা। সেখানে বেনজেমা কাবার চারপাশে প্রদক্ষিণ করা ১১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, সেরার থেকেও সেরা। আলহামদুলিল্লাহ।’ এছাড়াও কাবার সামনে দাঁড়িয়ে একটি ছবিও স্টোরি দেন তিনি। সেখানে ফরাসি এই তারকা লিখেছেন, ‘খুবই খুশি।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি গ্রীষ্মকালীন দলবদলে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। ইতোমধ্যে ক্লাবটিতে অভিষেক হয়েছে তার, আর অভিষেক ম্যাচেই গোল করেছেন ফরাসি এই স্ট্রাইকার।

সিঙ্গেল চার্জে ১২০০ কিমি মাইলেজ! অসম্ভবকে সম্ভব করতে চলেছে টয়োটা

সৌদি ফুটবল ক্লাব আল ইত্তিহাদে আগামী তিন বছর খেলবেন এই ফরাসি ফুটবলার। ক্লাবটি থেকে তিনি বছরে ২১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাবেন। রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল, দুই জায়গাতেই বেনজেমা খেলতেন ৯ নম্বর জার্সি গায়ে। আল ইত্তিহাদেও ৯ নম্বর জার্সিই পরে খেলছেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.