পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা তদন্ত কমিশনের প্রতিবেদনের অংশবিশেষ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে ঢাকা সেনানিবাসে শহীদ সেনা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ জড়িত ছিল পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডে। হত্যার পরিকল্পনাসহ হত্যাকারীদের সব রকম সহায়তা করেছে আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে তদন্ত কমিশনের রিপোর্টে। এসব উঠে এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে।’
এর আগে সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন করে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে না সরকার। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন, তাঁরা চিরতরুণ, চিরভাস্বর।’
সে সময় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সেই সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


