‘ক্লিন ও গ্রিন ঢাকা’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চেয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নাগরিক সংকট সমাধানে এক মাসের ক্র্যাশ প্রোগ্রামও হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নের জন্য সিটি করপোরেশনে কোনো টাকা নেই। সেজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া, খাল খননের কাজ শুরু হয়েছে। দখলদারদের নোটিশ দিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


