একসময় সরকারি অফিসে দেরিতে হাজিরা, ফাইলজট ও জবাবদিহিতার অভাব ছিল নিত্যদিনের চিত্র। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনে সময়নিষ্ঠা ও উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন। ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে তিনি নিজেই দৃষ্টান্ত স্থাপন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এত সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। সেদিন তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতির খোঁজ নেন এবং নির্ধারিত সময়ে অফিসে থাকার মৌখিক নির্দেশ দেন।
টানা দুই দিন সচিবালয়ে কাজের পর সরকারি ছুটির দিনেও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন—যা প্রশাসনে কঠোর বার্তার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হওয়া, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ বা দেরিতে আসা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে; প্রয়োজনে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

