২৬ মার্চ জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে ১০ নম্বর জার্সি উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন একমাত্র কন্যা জাইমা রহমানও ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল চারটায় প্রধানমন্ত্রী জাতীয় স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন। প্রবেশ করেই সাবেক ফুটবলারদের সমন্বয়ে লাল-সবুজ গড়া দলের সবার সঙ্গে হাত মেলান। সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে একটু বেশি সময় নিয়ে হ্যান্ডশেক করতে দেখা যায়। ফুটবলার, রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাতের পর পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। পূর্ব গ্যালারিতে থাকা হাজার খানেক দর্শক হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তারেক রহমান যখন স্টেডিয়াম প্রদক্ষিণ করছিলেন তখন তার মেয়ে জাইমা ডাগ আউটের চেয়ারে বসে ছিলেন। এরপর প্রধানমন্ত্রী আসলে জাতীয় সঙ্গীত বাজে। সবুজ-লাল দুই দল ভাগ হলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধানমন্ত্রীকে ফটোসেশনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর ফটোসেশনের পর প্রীতি ম্যাচ শুরু হয়। প্রধানমন্ত্রী ডাগ আউটে বসে খেলা দেখতে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


