Advertisement

চবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

তারেক রহমান

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে প্রেরিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এতে স্বাক্ষর করেন—চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের রায়ে বিপুল বিজয় অর্জন করেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই ঐতিহাসিক বিজয়ের জন্য দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জননেতা তারেক রহমানকে এবং দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে আরেকটি মাইলফলক স্থাপিত হল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে দেশবাসী তাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে এবং পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে দূরদর্শী, উদার ও উন্নয়নমুখী রাজনীতির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়েছে, তা-ই এই বিপুল বিজয়ের মূলমন্ত্র।’

ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি, শিক্ষার আধুনিকায়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষত উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা প্রসারে কার্যকর ভূমিকা রাখবে নতুন সরকার।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করে এতে বলা হয়, ‘সরকার দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সংরক্ষণ ও দেশের সামগ্রিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করবে। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ জাতিতে পরিণত করতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সবসময় গঠনমূলক ভূমিকা পালন করবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.