জুমবাংলা ডেস্ক : রাজধানীর বনানী কবরস্থানে শায়িত পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানীতে কবর জিয়ারত করতে যান সরকারপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী সুরা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।

Advertisement

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকেও হত্যা করে।

জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনিসহ পরিবারের আরও অনেক সদস্য ও ঘনিষ্ঠজন।

বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের বনানী কবরস্থানে দাফন করা হয়।

ট্রেনের ৭ ও ৮ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.