Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রধানমন্ত্রী চান বাড়িঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হোক: জাহিদ মালেক
জাতীয় বিভাগীয় সংবাদ

প্রধানমন্ত্রী চান বাড়িঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হোক: জাহিদ মালেক

By Saiful Islamএপ্রিল 21, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : গ্যাসের সমস্যাটা একটা জাতীয় সমস্যা, ইচ্ছা করলেই কেউ গ্যাস বাড়িয়ে দিতে পারবে না। দেশে তেমন একটা গ্যাস নেই। কিছু গ্যাস আছে, যেগুলো বিভিন্ন কারখানা ও জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়। ফলে বাড়িঘরে গ্যাসের সরবরাহ কমে যাচ্ছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Zahid Maleque

Advertisement

রবিবার (২১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এক বিশেষ উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলিন্ডার গ্যাস ব্যবহারের কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশে বহু কোম্পানির সিলিন্ডার গ্যাস আছে। এখন গ্রামের মানুষও সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। আমাদেরকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাসের দিকে যেতে হবে। প্রধানমন্ত্রীও চান বাড়িঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হোক। আগামীতে গ্যাস বাড়ার কোন সম্ভাবনা নেই, কমার সম্ভাবনাই বেশি।

তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হবে। যদি গ্যাস বাড়ানো সম্ভব না হয় তাহলে মানুষকে শুধু শুধু কষ্ট দিবেন কেন? অযথা কেন বিল নিবেন? সাধারণ মানুষের পয়সা যাতে অযথা খরচ না হয়। পৌরসভা ও নগরবাসীর সাথে আলোচনা করে গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে হবে।

মানিকগঞ্জ পৌরসভার বর্তমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে সেবার মান উন্নয়ন ও পরিধি বৃদ্ধিকরণ বিষয়ক এই বিশেষ উন্নয়ন সভায় মেয়র মোঃ রমজান আলী সভাপতিত্বে শিশুদের মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ, ওভারহেড পানির ট্যাংক নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, কমিউনিটি হল নির্মাণ, পৌর বাস টার্মিনাল নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা, পৌরসভার অভ্যন্তরের জায়গা দখলমুক্তকরণ ও পৌরসভার এলাকা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এসময় প্যানেল মেয়র মো. তসলিম মিয়ার সঞ্চালনায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সানজিদা জেসমীন, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.শাহরিয়ার আলম, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুল হক সিদ্দিকী, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

জুন 13, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক ছয় লেইন করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Police

পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগ

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

rain

রাত ১টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa