Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম পবিত্র কোরআনে প্রতিবেশীর অধিকার
ইসলাম ধর্ম

পবিত্র কোরআনে প্রতিবেশীর অধিকার

By Mynul Islam Nadimডিসেম্বর 12, 20242 Mins Read

লাইফস্টাইল ডেস্ক : প্রতিবেশী অর্থ পড়শি, প্রতিবাসী, নিকটবর্তী স্থানে বসবাসকারী ইত্যাদি। বাসস্থান বা কর্মক্ষেত্রে পাশাপাশি অবস্থানকারীগণ একে অপরের প্রতিবেশী। হজরত হাসান (রা.)-এর বর্ণনামতে, স্বীয় ঘর থেকে সম্মুখের চল্লিশ ঘর, পশ্চাতের চল্লিশ ঘর, ডান দিকের চল্লিশ ঘর ও বাম দিকের চল্লিশ ঘরের অধিবাসীগণ প্রতিবেশী হিসেবে গণ্য হবে।

islamic photo

Advertisement

মানুষের কাছে নিজের পরিবার ও নিকটাত্মীয়দের পর সর্বাধিক কাছের মানুষ হচ্ছে প্রতিবেশী। তবে অনেক ক্ষেত্রে আত্মীয়স্বজনের চেয়েও প্রতিবেশী অধিক উপকারে আসে। যে কোনো বিপদ বা প্রতিকূল পরিস্থিতিতে প্রতিবেশীরাই সর্বাগ্রে এগিয়ে এসে সহযোগিতার হাত সম্প্রসারিত করে। সংগত কারণেই ইসলাম প্রতিবেশীর অধিকারের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছে।

মহান আল্লাহ পিতামাতার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন। এ সম্পর্কে আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন- আর তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাঁর সঙ্গে কাউকে শরিক কর না। পিতামাতার প্রতি সদ্ব্যবহার কর। আত্মীয়স¦জন, এতিম, অভাবগ্রস্ত, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সাথি, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না। (সুরা নিসা, আয়াত : ৩৬)।

হজরত নবী করিম (সা.) বলেছেন, জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন যে আমার মনে হয়েছে প্রতিবেশীকে (সম্পদের) অংশীদার বানিয়ে দেওয়া হবে। (বুখারি, মুসলিম)। যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে না এবং তাদের বিপদকালে এগিয়ে আসে না, শুধু নিজের আয়েশি জীবন নিয়েই ব্যস্ত ও সন্তুষ্ট থাকে, সে প্রকৃত মুমিন হতে পারে না। মহান আল্লাহ প্রতিবেশীর সঙ্গে সদাচরণকে ইমানের সঙ্গে যুক্ত করেছেন। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। (মুসলিম)।

গাজীপুরের নিখোঁজ স্কুলছাত্র অজয়ের সন্ধান মেলেনি ৯ দিনেও

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেটপুরে খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে। (মুসনাদে আবু ইয়ালা)। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহর শপথ! সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ! সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ! সে ব্যক্তি মুমিন নয়। সাহাবাগণ বললেন, সে ব্যক্তি কে? রসুলুল্লাহ (সা.) বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। (সহিহ বুখারি)।

মুফতি হেলাল উদ্দিন হাবিবী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

জুন 15, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

জুন 14, 2026
Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

জুন 14, 2026
Latest News
ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৪ জুন, ২০২৬

দায়িত্ব

কোরআন-হাদিসে দায়িত্ব ও জবাবদিহিতার শিক্ষা

জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa