ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যে-ই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে যে-ই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।’
পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, ‘গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশ-ভারতের নাগরিকদের জন্য দ্রুতই ভিসা সম্পর্কিত জটিলতা কেটে যাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


