Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে
জাতীয়

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

By Mynul Islam Nadimজুন 19, 20262 Mins Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই কেন্দ্রীয় ও মহানগর নেতার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী, যিনি সংগঠনের পদপ্রত্যাশী ছিলেন বলে দাবি করেছেন।

হয়রানি

Advertisement

অভিযুক্তরা হলেন—এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারীশক্তি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন।

শুক্রবার (১৯ জুন) নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নারী এসব অভিযোগ তুলে ধরেন।

অভিযোগকারী জানান, নারীশক্তির কমিটি গঠনের আলোচনা এবং সাংগঠনিক পদ দেওয়ার আশ্বাস দেখিয়ে তাকে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে হোটেলের বারের পরিবেশে তার সঙ্গে অস্বস্তিকর আচরণ করা হয় এবং অনৈতিক প্রস্তাব দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ১৪ জুন সন্ধ্যায় পূর্বপরিচিত সাদিয়া আফরিন তাকে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন কয়েকজনের সঙ্গে বারে অবস্থান করছেন।

তার অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে ধূমপান ও মদপানে উৎসাহিত করা হয় এবং নানা ধরনের প্রলোভন দেখানো হয়। তিনি অস্বস্তি প্রকাশ করলে পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে ওঠে।

অভিযোগকারী দাবি করেন, একপর্যায়ে সাদিয়া আফরিন কিছুক্ষণের জন্য স্থান ত্যাগ করলে সুজা উদ্দিন তাকে একাধিকবার পাশে বসার অনুরোধ করেন এবং অশালীন আচরণ করেন। পরে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

তার আরও অভিযোগ, প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ‘ডিল অর ডেথ’ ধরনের হুমকিসদৃশ মন্তব্য করা হয় এবং রাজনৈতিক পদ-পদবি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়।

হোটেল থেকে বের হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সাদিয়া আফরিন তাকে বলেন, রাজনৈতিক অঙ্গনে বড় পদ পেতে হলে প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত সময় দিতে হয়—এমন মন্তব্যও তিনি শুনেছেন বলে দাবি করেন।

ঘটনার পর ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান ওই নারী কর্মী।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে জিডি নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সাদিয়া আফরিনের ফোন সচল থাকলেও তিনি কোনো সাড়া দেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
হয়রানি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

জুন 19, 2026
পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

জুন 19, 2026
Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

জুন 19, 2026
Latest News
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa