দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের পর সাংবাদিকদের ড. মোমেন বলেছেন, গত বছর ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

Duduk

Advertisement

নির্বাচিত সরকার গঠনের ১৪তম দিনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমি অনুভব করেছি যে নতুন নির্বাচিত সরকারের কিছু প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা পূরণের জন্য নিশ্চয়ই আমার চেয়ে বেশি যোগ্য কমিশন গঠন করতে পারবে। তাতে দুদক যেমন ভালো হবে, রাষ্ট্রেরও উপকার হবে বলে আমি বিশ্বাস করি।

ড. মোমেন আরও বলেন, পদত্যাগের পেছনে এর বাইরে বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারের সময়ে কিছুদিন কাজ করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুদকের ‘নখদাঁত’ নেই বলে যে অভিযোগ রয়েছে, সে প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, এটা বিচার করার মালিক আপনারা। আমাদের এতদিন নখদাঁত ছিল কি না, সেটা আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা যে সময়টুকু দায়িত্বে ছিলাম, সেটুকু পালন করেছি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রাজনৈতিক সরকার যেভাবে চাইবে সেভাবে দুদক চলবে-এমন মেসেজ যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেই বলেছি, নতুন সরকারের একটা প্রত্যাশা আছে, ম্যানিফেস্টো আছে। সরকার সেসব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এতে আমি কোনো ব্যত্যয় দেখছি না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.