Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল
জাতীয়

পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল

By Shamim RezaSeptember 1, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : পুলিশ বাহিনীতে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। এবার পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে রদবদল করা হলো। রবিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মাহাবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Police

Advertisement

এর মধ্যে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এর আগে মঙ্গলবার দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে পদায়ন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। যে ২৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হলো- ঢাকা, গাজীপুর, রংপুর কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।

একইসঙ্গে বিভিন্ন জেলা ও দপ্তর থেকে ২৪ জন পুলিশ সুপারকে বদলি ও অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া, দুইজন অতিরিক্ত আইজিপি (সুপারনিমারারি) ও ছয়জন ডিআইজিকেও (সুপারনিমারারি) বদলি করা হয়েছে।

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ জনকে বদলি
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন– অতিরিক্ত ডিআইজি (টিডিএস) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোসলেহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত আবু নাছের মোহাম্মদ খালেদ ও অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে, ট্যুরিস্ট পুলিশের এসপি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সরদার নুরুল আমিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) পদে, এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জিএম আজিজুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

এছাড়াও এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফ এর পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমানকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা অন্য আরেকটি প্রজ্ঞাপনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে থাকা ১৬ ডিআইজিকে বদলি করা হয়েছে। বদলির পর ১৬ জনকেই সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দফতরের ডিআইজি মো. নিশারুল আরিফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবি’র ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, এই প্রজ্ঞাপনে এসবি’র ডিআইজি মো. মনিরুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে সংযুক্ত, এসবি’র আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে পুলিশে, এসবি’র ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবি’র মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায় এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি মো. মাহবুবুর রহমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তরে ঢাকায়, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

ডিএমপিতে ২২ পুলিশ সুপারের পদায়ন
পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপ-পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

ডিএমপিতে পদায়ন হওয়া উপপুলিশ কমিশনাররা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ওসমান গণি, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শামীম হোসেন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. ছালেহ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সারোয়ার জাহান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহাম্মদ তারিক হোসেন খান, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মো. নজরুল ইসলাম, ঢাকা এপিবিএন-১২ এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং পুলিশ অধিদপ্তর ঢাকার (টিআর) পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী।

এছাড়া যেসব কর্মকর্তাকে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনাররা পদে পদায়ন করা হয়েছে তারা হলেন আরআরএফ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, পুলিশ অধিদফতর ঢাকার (টিআর) পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আমীর খসরু, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিআইডির বিশেষ পুলিশ সুপার তাহমিনা তাকিয়া এবং র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ও মোহাম্মদ হারুন অর রশিদ।

প্রথমবারের অভিজ্ঞতায় চিৎকার করে কেঁদেছিলেন ঐশ্বর্য রাই

১৯ পুলিশ সুপারকে বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa