পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পদায়ন হয়েছে। বাহিনীতে এভাবে নিয়োগ হয় না। এর ফলে যথাযথ জায়গায় যোগ্য জনবল নিয়োগ দেয়া যায়নি। এ সময় ২ হাজার ৭০০ কনস্টেবল পোস্ট ফাঁকা আছে উল্লেখ করে জরুরি ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে বাতিল করা হবে। তারা সঠিকভাবে সব যোগ্যতা পূরণ করে লাইসেন্স পেয়েছে কিনা, এসব বিষয় যাচাই-বাছাই করা হবে। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক কমিশন করে পুনঃতদন্ত করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব কালচার শেষ। বৈধ দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে হবে। সড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


