Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ মেয়ে হয়ে জন্ম নেওয়ায় মুখে বিষ ঢেলে দেওয়া সেই লিজা এখন পুলিশ
বিভাগীয় সংবাদ শিক্ষা

মেয়ে হয়ে জন্ম নেওয়ায় মুখে বিষ ঢেলে দেওয়া সেই লিজা এখন পুলিশ

By Sibbir Osmanএপ্রিল 28, 2022Updated:এপ্রিল 28, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: রাজশাহীর বাঘায় মেয়েসন্তান হয়ে জন্ম নেওয়ায় ৯ মাসের শিশু লিজা খাতুনের মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছিলেন তার বাবা রিফাজ উদ্দিন। সেই মেয়েটি বড় হয়ে এখন পুলিশে চাকরি পেয়েছেন। তাকে নিয়ে এখন গর্ববোধ করছেন পরিবার, স্বজন ও এলাকাবাসী। দৈনিক যুগান্তরের প্রতিবেদক আমানুল হক আমান-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।

জানা যায়, উপজেলা নারায়ণপুর গ্রামের বুলবুলি বেগমের ১৭ বছরে বিয়ে হয় চণ্ডিপুর গ্রামের দিনমজুর রিফাজ উদ্দিনের সঙ্গে। বিয়ের পর থেকে সংসারে শান্তি ছিল না। তাদের বিয়ের দুই বছরের মাথায় পৃথিবীতে আসে মেয়েসন্তান লিজা। প্রথম সন্তান মেয়ে হওয়ায় কিছুতেই মেনে নিতে পারছিল না তার বাবা। লিজার বয়স যখন ৯ মাস, তখন বাবা রিফাজ উদ্দিন নিষ্পাপ শিশুর মুখে বিষ ঢেলে দেয় হত্যার উদ্দেশে।

বিষয়টি তার মা বুঝতে পেরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে মেয়েকে সুস্থ্ করে তার বোনের বাড়িতে যায়। সেখানেই লিজার দারিদ্র্যতার সঙ্গে লড়াই-সংগ্রাম করে বেড়ে ওঠা।
সেখানে মামা-খালাদের কাছে থেকে পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে থাকেন প্রতিষ্ঠিত করার জন্য।

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে চলতি শিক্ষাবর্ষে বাঘা শাহাদৌলা সরকারি কলেজে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। গত মাসে পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন লিজা। তার পর যোগ্যতা ও মেধা দিয়ে জয় করেন চাকরি।

Advertisement

লিজা খাতুন বলেন, আমার এই পথ খুব একটা সহজ ছিল না। জ্ঞান হওয়ার পর থেকে বাবা নেই, মা, খালা ও মামার সহযোগিতায় বড় হয়েছি। খালা ও মামার সহযোগিতায় স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে অনার্সে ভর্তি হয়েছি। বড় হওয়ার পর শুনেছি বাবার নিষ্ঠুরতার কথা। বাবাকে এখনও দেখা হয়নি। এসএসসি পাস করার পর মনের মধ্যে জেদ চেপে বসে। প্রতিটি সন্তানের কর্তব্য মা-বাবাকে দেখার। আমার মাকে দেখতে হবে। সেই থেকেই কঠোর পরিশ্রমী মনোভাব তৈরি করেছিলাম। সংগ্রামী জীবনে অনেক কিছুই চেষ্টা করেছি। কিন্তু খুব একটা সফল হয়নি। পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করি। এর পর উচ্চতা, শরীর চর্চা, লিখিত পরীক্ষা ও ভাইভাসহ সাতটি ধাপ পার করি আমার মেধা ও যোগ্যতা দিয়ে। এর পর পুলিশে চূড়ান্তভাবে মানোনীত হয়েছি।

লিজার মা বুলবুলি বেগম জানান, ২০ বছর আগে তার বিয়ে হয়। দিনমজুর স্বামীর কাজ তেমন ছিল না। বিয়ের পর স্বামীর নির্যাতন সহ্য করতে হয়েছে। মেয়েসন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। নিজের মেয়ের মুখে বিষ ঢেলে হত্যা করতে চেয়েছিল। তার পর নিজের ভুল বুঝতে পেরে এ ধরনের কাজ করবে না প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার কিছু দিন পর ঢাকায় চাকরি করতে যাওয়ার নাম করে আর ফিরে আসেনি। ভাইবোন মিলে অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করেছি।

এ বিষয়ে রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলছেন, লিজা অনেক মেধাবী। সে ১০ হাজার প্রার্থীর মধ্যে একজন ছিল। নকআউট সিস্টেমে একের পর এক পরীক্ষার সাতটি ধাপ পার করে পুলিশের চাকরি পেয়েছে।

পুলিশের চাকরির অনিয়ম, তদবির ও সুপারিশ বন্ধ এবং সরকারের নতুন চাকরি প্রদ্ধতির কারণে বহু অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা পুলিশের চাকরি পাচ্ছে। এ বছর রাজশাহী জেলায় যে ৭২ জন চাকরি পেয়েছে। এদের বড় একটি অংশ অসচ্ছল পরিবার থেকে আসা। আশা করি আগামীতে এসব সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সদস্য দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
শিক্ষা

শিক্ষা খাতে ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্রস্তাব

জুন 11, 2026

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুন 11, 2026
National University is a public collegiate university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জুন 11, 2026
Latest News
শিক্ষা

শিক্ষা খাতে ইতিহাসের সবথেকে বড় বাজেটের প্রস্তাব

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

National University is a public collegiate university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa