পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চান না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। সাইবার অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষ হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

এতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুচকাওয়াজ পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তাদের পেশাদারত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। পুলিশ সদস্যরা যাতে তাদের ঐতিহ্যবাহী যেকোনো একটি পোশাকে ফিরতে পারে, সরকারের সর্বোচ্চ মহল সেটি নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকারের নীতি হলো আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী বা কৃষক যেই হোক না কেন।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পুলিশ একাডেমিতে ২০২৫ সালের ১ মার্চ ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের ৮০ জন শিক্ষানবিশ এএসপির এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে গত বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করে সরকার। এরপর শনিবার অবশিষ্টদের নিয়ে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.