Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পুলিশকে উদ্দেশ্য করে যা বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
জাতীয়

পুলিশকে উদ্দেশ্য করে যা বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

By Shamim RezaSeptember 9, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পুলিশকে উদ্দেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ছাত্র এবং পুলিশের মধ্যে কোনো বিভেদ নেই। আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমরা আপনাদের সহযোগিতা করবো।’

Hasnat

Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের প্রেরণা শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত এবং দুনীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকদের এই মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো বসে নেই। ফ্যাসিবাদের দোসররা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে এসে বিভক্তি সৃষ্টির চেষ্টা করবে। তাদের বিষয়ে বিপ্লবের নায়ক ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র-জনতাই ক্ষমতায় এনেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা, পার্লামেন্ট, সংবিধান সংশোধন না হচ্ছে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, শাসকরা চায় না দেশে শান্তি, স্থিতিশীলতা থাকুক। গত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শাসকরা জাতির মধ্যে বিভেদ সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করে তাদের ব্যস্ত করে রেখেছিল। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে, আর আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, বিভেদের ট্যাবলেট আমাদের দ্বিধাবিভক্ত করতে পারবে না।

যারা ক্ষমতা যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদেরকে খাগড়াছড়ি থেকে বার্তা দিয়ে তিনি বলেন, গত ৫ আগস্ট গণভবন, সংসদ ভবনের ছবিটা একটু মনে রাখবেন।

অক্টোবরের প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ

সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর। স্লোগানে স্লোগানে সংগঠক ও তাদের সফরকারীদের স্বাগত জানানো হলেও মঞ্চে বসা নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে সেনাবাহিনী সদস্য এবং পুলিশ এসে অনুষ্ঠান স্থলে অবস্থান নিলে সংগঠক বক্তব্য শুরু করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ চট্টগ্রাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa